01814443392 shikhapublication.com@gmail.com
Rashed BanglaRashed Bangla
নোটিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP) হেডকোয়ার্টার্সে ২০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP) · প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬

প্রতিষ্ঠানঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP)
পদের সংখ্যা২০টিটি
চাকরির ধরনফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা১. সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের CGPA-তে স্নাতক (ডিগ্রি) বা সমমান। (সেই সাথে সাঁটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।) ২. কম্পিউটার অপারেটর: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। (সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।) ৩. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের CGPA-তে স্নাতক (ডিগ্রি) বা সমমান। (সেই সাথে সাঁটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।) ৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: যেকোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে এইচএসসি (HSC) বা সমমান পাশ। (সেই সাথে কম্পিউটার চালনা ও টাইপিংয়ে গতি থাকতে হবে।) ৫. অফিস সহায়ক: যেকোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি (SSC) বা সমমান পাশ।
বয়সসীমা১৮-৩২ বছর
বেতন১. সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর (১৩তম গ্রেড): ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা ২. কম্পিউটার অপারেটর (১৩তম গ্রেড): ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা ৩. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (১৪তম গ্রেড): ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা ৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৬তম গ্রেড): ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা ৫. অফিস সহায়ক (২০তম গ্রেড): ৮,২৫০ – ২০,০১০/- টাকা
আবেদন ফি১৩তম থেকে ১৬তম গ্রেডের পদসমূহ (ক্রমিক ১ থেকে ৪): পরীক্ষার ফি ১০০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা। ২০তম গ্রেডের পদ (ক্রমিক ৫ - অফিস সহায়ক): পরীক্ষার ফি ৫০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা। অনগ্রসর নাগরিক প্রার্থী (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ): সকল পদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৫০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা (ফেরতযোগ্য)।
কর্মস্থলঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP), ঢাকা-র আওতাধীন বিভিন্ন অফিস ও ইউনিট।
আবেদন শুরু১২ নভেম্বর, ২০২৬
আবেদনের শেষ তারিখ৩০ নভেম্বর, ২০২৬
সূত্রঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট

পদের বিবরণ

সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর: ১টি

কম্পিউটার অপারেটর: ৬টি

সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ৩টি

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৮টি

অফিস সহায়ক: ২টি

আবেদনের শর্তাবলি:

১। ০১/১১/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর অথবা বয়স নির্ধারণের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

২। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি, শর্তাবলি, করণীয় সংক্রান্তে এবং পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্http://dmp.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ও বিস্তারিত তথ্যাদি পাবেন।

৪। সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতি পত্র প্রদর্শন করতে হবে।

৫। মিথ্যা তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করলে তা বাতিল বলে গণ্য হবে।

৬। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তবে বিজ্ঞপ্তির ক্রমিক নং-(১) এ বর্ণিত সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, ক্রমিক নং-(২) এ বর্ণিত কম্পিউটার অপারেটর, ক্রমিক নং-(৩) এ বর্ণিত সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, ক্রমিক নং-(৪) এ বর্ণিত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ক্রমিক নং-(৫) এ বর্ণিত অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে Online-এ দাখিলকৃত Application Form এর প্রিন্ট কপিসহ নিম্নোক্ত দলিলাদি দাখিল করতে হবে:

(ক) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি;

(খ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও কম্পিউটার প্রশিক্ষণ সনদের মূলকপি।

(গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের মূল সনদ;

(ঘ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা/বীরঙ্গনার পুত্র-কন্যার আবেদন ক্ষেত্রে তার স্বপক্ষে আবেদনকারীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্রের মূলকপি, মুক্তিযোদ্ধার সরকারি গেজেট;

(ঙ) শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদ;

৭। শূন্যপদ পূরণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার প্রজ্ঞাপন নং-০৫.০০.০০০০.১৯০.১১.০১৪.২৪-১৪১, তারিখ-২৩/৭/২০২৪ খ্রি. যথাযথভাবে প্রতিপালন/অনুসরণ করা হবে।

৮। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে), মৌখিক পরীক্ষা ও যোগদানের সময়সূচী ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার নোটিশwww.dmp.gov.bd বোর্ড ও ওয়েবসাইটে (যক্তি

মূল বিজ্ঞপ্তি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP) হেডকোয়ার্টার্সে ২০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তির PDF

ডাউনলোড

একই ধরনের আরও চাকরি

ডাক অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ নতুন

ডাক অধিদপ্তর (Directorate of Posts)
৩০ দিন বাকি
পদ: ১৬৯টিটি পদভেদে এসএসসি, এইচএসসি বা সমমান এবং স্না… শেষ তারিখ: ১০ ডিসেম্বর, ২০২৬ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ নতুন

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (Income Tax Intelligence and Investigation Unit - ITIIU)
১৩ দিন বাকি
পদ: ৩৫টিটি পদভেদে এইচএসসি বা সমমান এবং স্নাতক বা সম… শেষ তারিখ: ২৩ নভেম্বর, ২০২৬ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- রাজশাহী জেলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ নতুন

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- রাজশাহী
১৩ দিন বাকি
পদ: ১১টিটি পদভেদে এসএসসি, এইচএসসি বা সমমান এবং স্না… শেষ তারিখ: ২৩ নভেম্বর, ২০২৬ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি

জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ নতুন

জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর (District Commissioner Office, Jamalpur)
১৫ দিন বাকি
পদ: ৬৭টিটি পদভেদে এসএসসি, এইচএসসি বা সমমান এবং স্না… শেষ তারিখ: ২৫ নভেম্বর, ২০২৬ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি