01814443392 shikhapublication.com@gmail.com
Rashed BanglaRashed Bangla
নোটিশ

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে যে সিদ্ধান্ত জানালো ইউজিসি

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ৯ নভেম্বর, ২০২৬ টিডিসি সম্পাদিত ১৫৫

সোমবার (৯ নভেম্বর) ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানানো হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আজকের আলোচনা শুধু গুচ্ছ ভর্তি পদ্ধতি নিয়ে ছিল না। প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে কিছু বিশ্ববিদ্যালয় এককভাবে অংশ নেয়, আবার কিছু বিশ্ববিদ্যালয় সমন্বিতভাবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর জন্যও পৃথক গুচ্ছ পদ্ধতি রয়েছে।

তিনি বলেন, বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯টি এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়টি প্রতিষ্ঠান গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করছে। 

তিনি আরও বলেন, গুচ্ছ পদ্ধতিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকলে সংশ্লিষ্ট উপাচার্যরা নিজেদের মধ্যে আলোচনা করে তা সমাধানের উদ্যোগ নেবেন। এ ক্ষেত্রে ইউজিসির সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে।

সভায় উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,আমরা আশা করি, উপাচার্যদের পারস্পরিক সহযোগিতায় এবারের ভর্তি কার্যক্রম আরও সুশৃঙ্খল, সমন্বিত ও শিক্ষার্থীবান্ধব হবে। শিক্ষার্থীদের মূল্যবান সময়ের যথাযথ ব্যবহার এবং উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করাই আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য।


শেয়ার করুন: Facebook